নিয়াজ, চট্রগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের একঝাঁক তরুণ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরাম’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ ই জুন সংগঠনের এক অনলাইন মিটিং এর মাধ্যমে এই আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। এতে চকরিয়া শাহারবীলের শিক্ষার্থী হাসান আল বান্নাকে আহ্বায়ক এবং মাদারীপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী আল শাহরিয়ার মোহাম্মদ তানভীরকে সদস্য সচিব করা হয়।
সংগঠন সূত্র জানায়, এই সংগঠন প্রতিষ্ঠার একমাত্র ভিশন হচ্ছে কালারমারছড়া সাধারণ ছাত্র ও স্থানীয় শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা।
বিশেষ করে উচ্চশিক্ষার প্রসারে সচেতনতা তৈরি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে সংগঠনটি প্রশংসনীয় কাজ করবে।
এছাড়া কালারমারছড়ায় বিভিন্ন সমাজ সেবা, টুর্নামেন্ট সকল স্কুল মাদ্রাসার ছাত্রদের নিয়ে বিভিন্ন কুইজের আয়োজন করা এই সংগঠনের লক্ষ্য।
নতুন দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ইউনিয়নের সকল স্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তারা জানান, সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। বিশেষ করে স্থানীয় ছাত্রসমাজের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর পাশাপাশি এলাকার যেকোনো সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এই ছাত্র সংগঠনটি বরাবরের মতোই প্রথম সারিতে থেকে নিজেদের দায়িত্ব পালন করবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত আহ্বায়ক হাসান ও সদস্য সচিব তানভীর সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”—এই নীতিকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর ম কমিটি গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
কালারমারছডা সাধারণ ছাত্র ফোরাম এর আহ্বায়ক এবং সদস্য সচিব ছাডাও আহ্বায়ক কমিটিতে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব যায়েদ,আসাদুজ্জামান সিফাত,রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নিয়াজ উদ্দিন দিনার, যুগ্ম সদস্য সচিব কাইমুন সবুজ,রিয়াদ খান,যায়েদ ও ৫ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।