মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাকসাডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মোঃ ইলিয়াস শেখ (২৮) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপপরিদর্শক মোঃ আকবর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামির নিজ দখলীয় বসতঘরের পূর্ব পাশের আঙিনায় চাষাবাদ ও রোপণ করা অবস্থায় একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মোঃ আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস শেখ (২৮) বালিয়াকান্দি উপজেলার বাকসাডাঙ্গী গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, তিনি একজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর উপ-পরিচালক।