মাদক ব্যবসার প্রতিবাদ করার সাংবাদিকের উপর হামলা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদক ব্যবসায় প্রতিবাদ করায় স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে আহত করেছে মাদক কারবারি চক্র।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা বাজারে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক সুমন মিয়া(৩৫) চাপিতলা গ্রামের মনির মিয়ার ছেলে এবং দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি।
এই ঘটনায় আহত সুমনের পিতা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা বাজার সংলগ্ন আবু তাহেরের ছেলে বাছির পাগলা ও তার ছেলে পলাশ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পিতা পুত্র মাদক বিক্রির মাধ্যমে এলাকার যুব সমাজকে বিপথগামী করার করার পাশাপাশি জোরপূর্ব হিন্দু ধর্মাবলম্বীদের সম্পত্তি আত্মসাত করে রেখেছেন।

এই বিষয়ে স্থানীয় সাংবাদিক সুমন ফেইজবুক পোস্টে এবং সরাসরি প্রতিবাদ করে। তার এসব প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে গত ১০জুলাই শুক্রবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী বাসির তার ছেলে পলাশসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক সুমনকে তার অফিস থেকে জোর পূর্বক টেনে হেচড়ে বের করে নিয়ে বেধড়ক মারধর করে। এসময় তার শোর চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে সংঘবদ্ধ চক্রটি তাদের উপরেও হামলা চালায়। হামলায় সুমনসহ আরও ৪ জন আহত হয়। স্থানীয়দের কুপের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় সুমনের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এই ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top