২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ভারতে যাওয়ার পথে আটক

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, খুলনার শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমজাদ হোসেন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান বলে জানা গেছে।

আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসহ একাধিক ব্যবসা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top