‘অর্ধেক প্রশ্নপত্রে’ এইচএসসির বাকি পরীক্ষা হবে

অর্ধেক প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো বিষয়ে যদি আগে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে এখন দিতে হবে চারটি। একই সঙ্গে পরীক্ষা আরও দুই সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় পিছিয়ে নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে।

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সভা শেষে  এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top