২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সব প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হলো

দেশের সব বেসরকারি স্কুল কলেজের সভাপতিদের অপসারণের পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হলো। একই সঙ্গে এ কমিটি দ্রুত পুনর্গঠন করতে বলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত বিদ্যালয়-২ শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের ২০১১ সালে ৯ নভেম্বরের প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫-এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।

এ অবস্থায় নীতিমালার অনুচ্ছেদ ২- এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে দেশের সব বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়। সেখানে প্রশাসক হিসেবে ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top