খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে পদত্যাগ করলেন  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদ থেকে সরে দাঁড়ালেন আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। গত বুধবার বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন নাইমুর রহমান দুর্জয়।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিসিবি পরিচালক পর্ষদ থেকে পদত্যাগ করেন সুজন।

খবরের সত্যতা জানতে সুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সুজনের ফোন বন্ধ পাওয়া যায়।
তবে সুজনের ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে যে, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সত্যিই পদত্যাগ করেছেন। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পদত্যাগের কথা সুজন নিজেই ক্রিকেটার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন।

এর আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস, নাদেল চৌধুরী, নাইমুর রহমান দুর্জয় ও তানভির টিটু পদত্যাগ করেছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top