আল্ট্রাস আন্দোলনের নামে বিশৃঙ্খলাকে সমর্থন করে না: সুশৃঙ্খল আন্দোলনকে পূর্ণ সমর্থন করে

নিয়াজ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

গত ২২-০৫-২৬ (শুক্রবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোচ নির্বাচনে অনিয়ম ও ভালো মানের কোচ আনতে বিভিন্ন ফুটবল সমর্থক বিভিন্ন পেইজে আন্দোলনের জন্য আহ্বান করে। উক্ত আন্দোলনে অনেক ফুটবল সমর্থক সাড়া দিয়ে বাফুফে ভবনের সামনে জড়ো হয়।

সমর্থকরা অভিযোগ করেন আন্দোলনে বাংলাদেশের টপ সমর্থক পেইজ আল্ট্রাসকে মাঠ পর্যায়ে কোন আন্দোলনে দেখা যায়নি।তারা বাফুফের থেকে টিকেট এবং অন্যান্য সুবিধা ভোগ করতে আন্দোলনে আসেনি।মাঠ পর্যায়ে কোন প্রোগ্রাম হাতে নেয়নি।

এ বিষয়ে আল্ট্রাসের বর্তমান সভাপতি আমিনুল বেপারি শিপলুর কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন,এ অভিযোগ ভিত্তিহীন। তিনি এ অভিযোগের নিন্দা জানান।

তিনি আরো বলেন, আমরা আল্ট্রাসের পক্ষ থেকে কোচ বিষয়ে পাঁচটি দাবি জানিয়েছি বাফুফের কাছে।তারা আমাদের এ দাবি মেনে নিয়েছেন। এই কোচের অধীনে আমরা কয়েকটা খেলা পর্যবেক্ষণ করে দেখব যদি তার অধীনে দল উন্নতি না করে তাহলে আমরা এর বিরুদ্ধে মাঠে নামব এবং বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব।

আল্ট্রাস বাফুফেকে কোচের সাথে বিদেশি সহকারী কোচ নিয়োগ দেওয়ার জন্য বললে তারা ভাষার বিষয় দেখিয়ে বর্তমান সহকারী কোচকে ঢুলির সহকারী কোচ হিসেবে মামুনকে নিয়োগ দেয়। তবে তাদেরকে আশ্বাস দেয় যে তারা সহকারী কোচ বিদেশিকে পর্যালোচনা করে নিয়োগ দিবে।

কোচ নিয়োগে তারা কেন সরব ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা কোচ নিয়োগ সম্পর্কে একাধিক বার জিগ্যেস করেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি তারা আমাদের কোন চিঠির উত্তর দেয়নি।

বাফুফের পক্ষ থেকে কোচের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মত করে আমাদের পক্ষ থেকে কোচের সাথে যা আলোচনা করা দরকার তা করেছি।

পরিশেষে তিনি বলেন, যারা আন্দোলনের নামে ভাংচুর এবং উশৃংখল আচরণ করে আমরা তাদেরকে সমর্থন করি নাহ তবে যারা সুশৃঙ্খল ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে আমরা আমাদের পক্ষ থেকে সম্পুর্ণ একমত এবং পুর্ণ সমর্থন তাদের জন্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top