২য় টেস্টে টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের কানপুরে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারত ২য় টেস্ট। এরই মধ্যে টস হয়েছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

বাংলাদেশ এর আগে কখনই ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। পাকিস্তানেও অবশ্য এমন নেতিবাচক রেকর্ডই ছিল। সেটা বদলেছে শান্ত বাহিনী।

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দাঁড়াতে পারেনি। ২৮০ রানের বিশাল ব্যবধানে হার সঙ্গী হয় তাদের।

কানপুরে কি পারবে? এই টেস্টে ভালো করতে পারলে অন্ততপক্ষে বিশ্বকে জানান দেওয়া যাবে, পাকিস্তানের মাটিতে জয়টা মোটেই অঘটন ছিল না।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ২৯ রান করেছে। অপরাজিত আছেন শান্ত ও মমিনুল হক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top