স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে: শীষ হায়দার চৌধুরী

বিগত সরকারের আমলে স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দেশের আইটি খাতকে আরও এগিয়ে নিতে কম্পিউটার সলিউশন আয়োজন করে একসা ডিলারস মিট।

আয়োজনে সচিব বলেন, দেশের আইটি খাতকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। ডিলারস মিটে প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় একসার বিভিন্ন আইটি পণ্যের বিক্রয় ও বিপননের নানা দিক তুলে ধরা হয়।

ডিলারস মিটে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)সহ কম্পিউটার সলিউশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top