তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী: জয়সোয়াল

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গ তুলে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে প্রশ্ন করেন ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে।

এর জবাবে জয়সোয়াল বলেন, আমরা আগেই বলেছি যে তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এক সংক্ষিপ্ত নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন ও এখানেই থাকবেন।

তাছাড়া শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর একদিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, এক অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top