রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত

মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ

রাজশাহী, ৩ মার্চ ২০২৫ (সোমবার): রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ জানায়, দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

তিনি আরও বলেন, ঘটনার পর আহত ও নিহতদের দ্রুত রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পর চালকসহ পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top