চাঁপাইনবাবগঞ্জের ৪০ বোতল ফেন্টিসিডিল-সহ যুবক গ্রেপ্তার

মোঃ রহিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক যুবক’কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার কৃত যুবক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিনপাড়া গ্রামের গোলাম মোরশেদ আলীর ছেলে সজিব ইকবাল (২২)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে বুধবার বিকালে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (৪ মার্চ) মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ বোতল ফেন্সিডিলসহ যুবক’কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top