১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সদস্য সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্ত

ইয়াসিন আরাফাত, কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ও থিয়েটার, কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব-১১। পরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কোটবাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় র‍্যাব -১১।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাথে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতে মোহাম্মদ হান্নান রাহিমকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরবর্তীতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা। সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে জিজ্ঞাসাবাদের পর হান্নান রাহিমকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে র‍্যাব -১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। পর তাকে থানায় হস্তান্তর কর হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোর্শেদ বলেন, ‘তাকে আটক বা গ্রেফতার করা হয়নি শুধু তথ্য যাচাই বাছাই করার জন্য নিয়ে আসে র‍্যাব। সে হিযবুত তাহরীর সাথে যুক্ত এরকম তথ্য ছিল। পরে থানায় আনা হয়। কথা বলার পর এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top