১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় হত্যা মামলার আসামি সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

সজিব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় রাহিম হত্যা মামলায় সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন(৩৫)কে গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ রাতে দুপচাঁচিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুপচাঁচিয়া পৌর মাষ্টারপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়,গত বছর ৪ আগস্ট সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলটি জে কে কলেজ থেকে আওয়ামী লীগ পার্টি অফিস অতিক্রম করার সময় ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে ছাত্র আবু রায়হান রাহিম (২৯)এর ওপর হামলা চালায়।আন্দোলনকারীরা রাহিমকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন।

এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিহত রাহিমের মা রওশন আরা বেগম ১৭ই আগস্ট ২০২৪ইং তারিখে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -০৬,ধারা ১৪৩ /১৪৭ /১৪৮ /১৪৯ /৩২৩ /৩০২ /৩৪ পেনাল কোর্টের অধীনে সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম পৌর সাবেক কাউন্সিলর আকরাম হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ১২ মার্চ বুধবার গ্রেফতারকৃত আসামিকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top