চট্টগ্রামে বাসের চাপায় ভাই-বোনসহ তিনজন নিহত

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারী পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও এক শিক্ষার্থী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর শিক্ষার্থী।

নিহতরা হলেন রিকশাচালক রুহুল আমিন (৪৫) এবং দুই শিক্ষার্থী—ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। আহত অপরজন কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

হতাহত তিন শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী। তারা সকালে কোচিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত দুই শিক্ষার্থী দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top