গাজায় অমানবিক ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানালো নজরুল বিশ্ববিদ্যালয়

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ

 

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক হামলা ও ধ্বংসযজ্ঞের ফলে চরমভাবে পদদলিত হয়েছে মানবতা,যার তীব্র প্রতিবাদ জানিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তাই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। এসময় ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে,যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরিশেষে,সম্মিলিতভাবে গাজাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা।

এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”
তারা আরও বলেন, “যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাবো।”

উল্লেখ্য, কেবল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীই নয়,পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং ইসরাইলের কার্যালাপের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি,গাজার জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top