পরিশেষে ঈদ অবকাশ: ব্যাগ গোছানোয় ব্যস্ত নজরুল ক্যাম্পাস

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ

অবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জারি হলো ঈদ অবকাশ।গুনে গুনে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুলিয়ানরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

জানা যায়, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অফিস। তবে ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।

একইভাবে,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,পবিত্র ঈদ-উল-ফিতর ছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর এবং জুমাতুল বিদা উপলক্ষে এ দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যার যোগফলে ছুটির মৌসুমে ঈদের আনন্দে ঘরে ফেরার তাড়ায় পুরো ক্যাম্পাস এখন ব্যাগ গুছানোয় ব্যস্ত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top