অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকা থেকেই পাবে বাংলাদেশিরা

মোঃ সাজেল রানা:

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং ঢাকা থেকে করার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ বিষয়ে নিশ্চিত করেন।

এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে, যা বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বাংলাদেশ সফরের সময় এই অনুরোধ করেছিলেন। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top