ইসরাইলি বর্বরতার প্রতিবাদস্বরূপ জবির মেইন গেইটের সামনে ইসরাইলের পতাকা অঙ্কন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

গাজার নিরীহ মানুষদের উপর ইসরাইলের বর্বর হামলার যেন শেষ হচ্ছে না। তারই প্রতিবাদে এবার জবির দর্শন বিভাগের কিছু শিক্ষার্থীর উদ্যোগে বৃহঃস্পতিবার (২০ মার্চ) জবির মেইন গেইটের সামনে ইসরাইলের পতাকা অঙ্কন করা হয়।

পতাকা অঙ্কনের সাথে জড়িত ছিলেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তন্ময়, সাব্বির, নাজমুল, আরমান। সেই সাথে আরো ছিলেন চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অতুল।

জানা যায়, দর্শন বিভাগের ইফতার মাহফিলের পরে সবাই শহীদ মিনারের সামনে সাব্বির ইসরাইলের পতাকা অঙ্কনের আইডিয়াটি তুলে ধরেন সবার সামনে। বাকিরা সবাই সমর্থন দেয় এবং দর্শক বিভাগের আরেক শিক্ষার্থী তাওহীদ ও আমিনুল এই ব্যাপারে সহযোগিতা করেন।

জবির দর্শন বিভাগের শিক্ষার্থী তন্ময় জানান, “আমরা ফিলিস্তিনি মানুষের উপর ইজরাইলিদের বর্বর হামলা প্রতিবাদস্বরূপ এই পতাকাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে অংকন করি। আর ইসরাইলের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা হিসেবে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। আর আশা করি সকলে স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ইজরায়েল বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আর তারই ধারাবাহিকতায় আমরা ২০ তারিখ রাত এই কার্যক্রমটি সংঘটিত করি।”

তিনি আরো জানান, “ছবিটা অংকনের আরেকটি উদ্দেশ্য হলো ইসরাইলের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা তাদের পতাকা পায়ের নিচে প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীর ধারা পদদলিত হবে। যার মাধ্যমে ইজরায়েলের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top