নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

টেকনাফ, ৩ এপ্রিল ২০২৫ (: গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (৩ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালির হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী এবং কোস্ট গার্ড কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, চেকবই, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং বেশ কিছু সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মালামাল টেকনাফ থানায় এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসমূহ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তা করবে।

নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে, এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি রক্ষায় তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top