ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর তাকে গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ দাবি জানিয়েছে।

জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পিংকি আক্তার নামের গৃহকর্মীকে মারধর করেন তিনি। এ ঘটনায় গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিংকি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top