একযুগ পর একত্রে বসতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একযুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। ২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি। উভয় পক্ষ এবার দীর্ঘদিন পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে প্রস্তুত।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেইসঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান।

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২-২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ওপর থেকে ভারতের প্রভাব হ্রাস করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে চাইছে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে। যা বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top