জবির ভর্তিতে কোটাভিত্তিক আবেদনের তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের কোটায় আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক অফিসিয়াল নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশ থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে আগামী ১৭ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের www.admission.jnu.ac.bd
ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top