১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন করলেন সিটি মেয়র

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, খুলশীতে ১৪ এপ্রিল সোমবার বিকেলে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগ একটি জাতীয় স্বাস্থ্য সমস্যা। সময়মতো চিকিৎসা না পেলে রোগী মৃত্যুঝুঁকিতে পড়ে। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মাদ মিজানুর রহমান বলেন, উন্নত চিকিৎসা সহজলভ্য করতে আমাদের দায়িত্ব রয়েছে। এই ফ্লোর অনেক অসহায় রোগীর উপকারে আসবে।

ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, রিজোয়ান শহিদী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাসেম, মোহাম্মদ শাহাজান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কহিনুর কামাল, চৌধুরী ফরিদ, ওমর আলী ফয়সাল, জেসমিন সুলতানা পারু, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, কর্নেল ইকবাল, পিডিজি এম এ আওয়াল, পিডিজিএফ খালেদা আওয়াল, পিডিজিএফ সামিনা ইসলাম, কমান্ডার এস এম আজিম উদ্দিন, জহিরুল ইসলাম ও ডা. এম এ করিম।

বক্তারা ফাউন্ডেশনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নতুন ফ্লোর ও থিয়েটারের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top