রাজশাহীতে ডিপ্লোমা নাসিং কোর্সকে ডিগ্রি করার দাবি

মো: ইসমাইল হোসেন রাজশাহী প্রতিনিধি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রাজশাহী জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা শিক্ষাখাতে সকল ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখারও হুঁশিয়ারি দেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top