সাইকেল চুরি বন্ধে জবি প্রশাসনের পদক্ষেপ, টোকেন সিস্টেম চালু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

শনিবার (২৬ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি বার্তায় বলা হয়, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া চুরির কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে। এসব ঘটনায় কিছু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

জানা যায়, গত দুই মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অন্তত আটটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে শহীদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকাকে শিক্ষার্থীরা এখন সাইকেল চুরির ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top