গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫৩ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক:

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার (২৭ এপ্রিল) গাজা জুড়ে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের সেই হামলার প্রতিশোধ হিসেবে একই দিন গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।

টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আবারও সামরিক অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই অভিযানে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top