জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এই বুকশেলফ দুইটি কেন্দ্রীয় লাইব্রেরিতে দিয়ে আসেন।

এই বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।”

এই বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন জানান, ” ছাত্রদল সবসময় শিখার্থীবান্ধব ছিল,এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে। আমরা আমাদের ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সবসময় সচেষ্ট আছি।”

বুকশেল্ফ প্রদানের সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, কাজী রফিক, ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতিপূর্বে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে বুকশেলফ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দুটি বুকশেলফ হস্তান্তর করেন। এছাড়া তারা প্রতিশ্রুতি অনুযায়ী পত্রিকা সরবরাহ অব্যাহত রেখেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top