পাকিস্তানে ঝড়-বজ্রপাতে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৩ জন। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখোয়া রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান-শাসিত কাশ্মীরে প্রাণ হারিয়েছেন চার নারী ও একজন পুরুষ। খাইবার পাখতুনখোয়ায় মৃত্যু হয়েছে তিনজনের এবং পাঞ্জাবে আরও দুজনের প্রাণহানি ঘটেছে।

পাক অধিকৃত কাশ্মীরের জ্যেষ্ঠ কর্মকর্তা হারুন রশিদ জানান, দুর্যোগে অন্তত একজন নিখোঁজ রয়েছেন। একটি গ্রামের ১২টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস হয়েছে।

গত শনিবারও দেশজুড়ে ঝড়ে প্রাণহানি ঘটেছিল ১৪ জনের এবং আহত হয়েছিলেন শতাধিক মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ক্রমেই বাড়ছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, চলমান ঝড়ো আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মে মাসে অস্বাভাবিক তাপমাত্রা এবং ঝড়বৃষ্টি দেশটিতে এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top