টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর, আইনগতভাবে সমাধানের ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি:

ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিষয়টি একটি ‘লিগ্যাল ইস্যু’ এবং তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের বৈঠকে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন না। এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে।

এই বৈঠকের নির্দিষ্ট কোনো কাঠামো না থাকলেও এতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন, কাঠামোগত সংস্কার এবং আলোচিত ‘জুলাই সনদ’সহ যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শফিকুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top