ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (১৩ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “তেহরানের ওপর বর্বর হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।”

বিবৃতিতে খামেনি জানান, ইসরায়েল যে হামলা চালিয়েছে, তাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং পারমাণবিক গবেষণাকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, “ইসরায়েল তাদের শত্রুতার নগ্ন রূপ আবারও প্রকাশ করেছে। আবাসিক এলাকাগুলোকেও ছাড়েনি তারা। এটি ইহুদিবাদী সরকারের নিষ্ঠুরতার আরেকটি প্রমাণ।”

খামেনি আরও বলেন, “এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই ভয়াবহ ও কষ্টদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। তারা যে আগুন জ্বেলেছে, সেটার ভয়াল ফল তাদের ভোগ করতেই হবে।”

তেহরানের পক্ষ থেকে এই বক্তব্য এমন সময় এলো, যখন দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং পাল্টা হামলায় শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইরান। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top