পুলিশ সদস্যদের হাতে থাকবে না ভারি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি:

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের হাতে রাইফেলের মতো হালকা অস্ত্র থাকলেও তাদের হাতে ভারি মারণাস্ত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পরে তিনি র‌্যাব-১ এর কার্যালয়েও পরিদর্শনে যান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিশেষায়িত ইউনিট যেমন এপিবিএনের কাছে ভারি অস্ত্র থাকবে, কিন্তু থানা পর্যায়ে বা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য তা নয়। তাদের জন্য থাকবে কেবল প্রয়োজনীয় ও হালকা অস্ত্র।”

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে এপিবিএন, থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা, কাঠামো ও সরঞ্জামাদির উন্নয়নে কাজ চলছে।

গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির “উল্লেখযোগ্য উন্নতি” হয়েছে দাবি করে তিনি বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার ঈদ সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দেশবাসী স্বস্তিতে ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সমন্বিত পরিকল্পনা ও অবকাঠামোগত সহায়তা বাড়ানো হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top