চীন নাগরিকদের ইসরাইল ত্যাগের নির্দেশ, ট্রাম্পের জরুরি নিরাপত্তা বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে পুরো মধ্যপ্রাচ্যে। এই উত্তেজনার মধ্যে চীনা দূতাবাস তাদের নাগরিকদের “যত দ্রুত সম্ভব” ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) একটি উইচ্যাট বিবৃতিতে ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস জানায়, নাগরিকদের দ্রুত স্থলসীমান্ত পার হয়ে দেশ ছেড়ে জর্ডানে প্রবেশের পরামর্শ দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, “সংঘাত বেড়েই চলেছে। বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত ও আহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। নিজ নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশ ত্যাগ করুন।”

চীনের এ সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ সঙ্কেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে ‘সিচুয়েশন রুমে’ জরুরি বৈঠক ডেকেছেন। তিনি কানাডায় চলমান জি-৭ সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশল নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে।

এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনের পথ খুঁজে বের করাই হয়ে উঠেছে বৈশ্বিক পরাশক্তিগুলোর অগ্রাধিকার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top