কাতারের আমিরকে গোপন বার্তা পাঠালেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষাপটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইতোমধ্যে চিঠিটি আমিরের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। কাতারে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি সালেহাবাদির সঙ্গে সাক্ষাৎকালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি চিঠিটি গ্রহণ করেন।

কাতার মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং ইতোমধ্যেই ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে—তারা যেন তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে।

খামেনির দৃঢ় বার্তা

ইসরাইলি আগ্রাসনের জবাবে জাতির উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যেমন দৃঢ় প্রতিরোধ গড়বে, তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অবস্থান নেবে। ইরানি জাতি কখনো কারো কাছে আত্মসমর্পণ করবে না।”

এই বক্তব্যে ইরান সরকারের অবস্থান স্পষ্ট: তারা কোনোভাবেই ইসরাইলি আগ্রাসন কিংবা পশ্চিমা চাপের মুখে মাথানত করবে না।

পর্যবেক্ষকদের মতে, কাতারকে দেওয়া গোপন বার্তা এবং খামেনির শক্ত বার্তা যৌথভাবে সংকট নিরসনে নতুন কূটনৈতিক মাত্রা যোগ করতে পারে। তবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরবর্তী পদক্ষেপের ওপর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top