যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুঁশিয়ারি: তারা এ সংঘাতে নিরপেক্ষ অবস্থান নেবে না

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-ইরান চলমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এ সংঘাতে নিরপেক্ষ অবস্থান নেবে না। সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম শুক্রবার এক ঘোষণায় বলেন, “এই যুদ্ধ একটি নির্মম ইসরাইলি-মার্কিন আগ্রাসন। হিজবুল্লাহ এ অবস্থায় চুপ করে থাকবে না, আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেব।”

কাসেমের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হিজবুল্লাহকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা ইরানকে সমর্থন দিয়ে এই যুদ্ধে জড়ায়, তাহলে সেটি হবে খুবই বিপজ্জনক সিদ্ধান্ত।” ব্যারাক আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ এর আগেও বহুবার ইসরাইলের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়েছে এবং ইসরাইলের অস্তিত্বই স্বীকার করে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলসহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর এই ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে। সূত্র: বিবিসি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top