ধর্ষণের মামলায় কারাগারে বিয়েবন্ধনে নোবেল, দেনমোহর ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি:

ধর্ষণের অভিযোগে কারাবন্দী কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) কারাফটকে উভয় পক্ষের সম্মতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন জানান, বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং নোবেলের পক্ষ থেকেও লিখিতভাবে বিয়ের অনুমতি চাওয়া হয়। আদালত কারা কর্তৃপক্ষকে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

এর আগে নোবেল দাবি করেছিলেন, মামলার বাদী তার স্ত্রী। কিন্তু বিয়ের প্রমাণ হিসেবে কোনো কাবিননামা আদালতে উপস্থাপন করতে পারেননি তার আইনজীবী। পরে বাধ্য হয়ে প্রিয়াকে বিয়ে করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, প্রিয়াকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। এ ঘটনায় গত ২০ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এটি ছিল নোবেলের বিরুদ্ধে দ্বিতীয় ধর্ষণের অভিযোগ। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে একই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন তিনি, যা বিচ্ছেদে গড়ায়।

‘সারেগামাপা’ দিয়ে আলোচনায় আসা নোবেল প্রথমদিকে জনপ্রিয়তা পেলেও বিভিন্ন সময় তার আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ড তাকে সমালোচনার মুখে ফেলে। প্রতিভাবান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা করলেও তার সংগীত ক্যারিয়ার নিয়মিত বিতর্ক ও ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top