ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নারী নিহত, পাল্টা হামলায় উত্তপ্ত বুশেহর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের কারমিয়েল শহরের একটি আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে মারা গেছেন ৫১ বছর বয়সী এক নারী। দেশটির জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (MDA) এ তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, সতর্কতা সাইরেন শোনার পর তিনি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন এবং সেখানেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দীর্ঘ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোর শরীরের ওপর অংশে শারপনেল আঘাতে গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৫৪ ও ৪০ বছর বয়সী দুই পুরুষের নিচের অংশে গুরুতর জখম হয়েছে। বাকি ২০ জন হালকা আহত হয়েছেন বলে জানিয়েছে MDA।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে চ্যানেল-১২ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল ৩৯টি।

পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইলও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল–জাজিরা। বুশেহর শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্টস ক্লাব (YJC)। উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top