ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুলপুর থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। কাজিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাসের আগুন নেভাতে কাজ করে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top