ইসরাইলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীসহ ১২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের এক হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের ও তার পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে ইরানের প্রেস টিভির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইরান-ইসরাইল যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে উত্তর ইরানের আসতানে আশরাফিয়ে শহরে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুও রয়েছেন বলে প্রেস টিভি প্রকাশিত একটি পারিবারিক ছবিতে দেখা গেছে।

হামলার স্থানটি কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত। ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই হামলার নিন্দা ও তদন্তের দাবি উঠতে শুরু করেছে।

এটি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের ওপর সাম্প্রতিক সময়ের একের পর এক হামলার মধ্যে সর্বশেষ ঘটনা বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী লক্ষ্যবস্তু হয়েছে, যার দায় ইসরাইলের ওপর চাপানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top