সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালু করেছে আফগানিস্তানের তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালু করা হয়েছে।  দা আফগানিস্তান ব্যাংকের ডেপুটি গভর্নর একটি প্রশিক্ষণ কর্মশালায় ঘোষণা করেছেন যে, ব্যাংকিং খাত থেকে সুদভিত্তিক লেনদেন সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি দা আফগানিস্তান ব্যাংক – সুদমুক্ত  আর্থিক সেবা প্রচারে কাজ করা পেশাদার সংস্থা ইউনিয়ন অব টার্কিশ পার্টিসিপেশন ব্যাংকস আফগানিস্তান ব্যাংকের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইসলামিক ব্যাংকিংয়ের নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা, শরিয়াহ-সম্মত আর্থিক পণ্য ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ইউনিয়ন অব টার্কিশ পার্টিসিপেশন ব্যাংকসের অভিজ্ঞ প্রশিক্ষক ড. সাঈম কায়াদেবি ও ড. ওমর ফারুক এই প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

দা আফগানিস্তান ব্যাংকের প্রথম ডেপুটি গভর্নর সিদ্দিকুল্লাহ খালিদ কর্মশালার উদ্বোধন করেন। তিনি ইসলামিক ব্যাংকিং ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শেখার ও সক্ষমতা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, এখন সমস্ত ব্যাংকিং লেনদেন হানাফি ফিকহ্ অনুযায়ী সুদমুক্তভাবে সম্পন্ন হচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক কাজ করছে।

খালিদ বলেন, ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, ইসলামিক ও অন্যান্য দেশের অভিজ্ঞতা এই রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

তিনি কর্মশালার অংশগ্রহণকারীদের তুর্কি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগানোর ও বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সিদ্দিকুল্লাহ খালিদ ইউনিয়ন অব টার্কিশ পার্টিসিপেশন ব্যাংকসের প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেছেন। সেখানে তিনি ইসলামিক ব্যাংকিং এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, দা আফগানিস্তান ব্যাংক আন্তর্জাতিক সকল আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় এবং আফগানিস্তানে ইসলামিক ব্যাংকিং উন্নয়নে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top