জুলাই সনদ আদায়ে এবার ‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা: ইনকিলাব মঞ্চের হাদি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

জুলাই সনদ আদায়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তিনি বলেন, ‘লাল মার্চ’-এ জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে।’ হাদি বলেন, ‘রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘৮ অগাস্ট নতুন বাংলাদেশ দিবস হতে দেওয়া হবে না। যদি হয় তাহলে ৮ আগস্ট জুলাই বেহাত দিবস পালন করা হবে।’ এ ছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবি তোলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top