তারেক রহমানের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখানে প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুভেচ্ছা পেয়ে ড. ইউনূস তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top