ট্রাম্পের শর্ত: শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

 আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন। রোববার (২৯ জুন) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।”

ট্রাম্প তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “লক্ষ্য অর্জনে কঠোর হওয়ার চেয়ে শান্তিপূর্ণ পন্থা বেশি কার্যকর। ইরান যদি সহযোগিতামূলক আচরণ করে, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের জন্য বড় পরিবর্তন বয়ে আনতে পারে।”

ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক হামলার পর ইরান পরমাণু কার্যক্রম চালিয়ে যেতে অক্ষম। তার ভাষায়, “ইরান ক্লান্ত হয়ে পড়েছে। আগামী কিছুদিন তারা পরমাণু কর্মসূচি নিয়ে কিছু করতে পারবে না।”

এদিকে, ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে শীঘ্রই নতুন দেশ যোগ দেবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “ইরানই ছিল এই অঞ্চলের মূল সমস্যা। এখন আরও কয়েকটি দেশ এই চুক্তিতে যোগ দিতে চলেছে।”

গত কয়েক বছর ধরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি রাখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top