ইসরাইল-হামাস সংকট: যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তিতে যুক্তরাষ্ট্র চাপ দিবে ইসরায়েল কে

 আন্তর্জাতিক ডেস্ক:

ওয়াশিংটনে ইসরাইলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের ওপর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে মার্কিন চাপ বাড়ছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে। বর্তমানে ডারমার ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

ইসরাইলি পত্রিকা টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনার মূল জটিলতা হলো হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরাইলের সাময়িক যুদ্ধবিরতির পর আবারো সামরিক অভিযান চালানোর সুযোগ রাখার ইচ্ছার মধ্যে পার্থক্য।

হারেৎজ পত্রিকা জানিয়েছে, হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডারমারকে গাজায় হামলা বন্ধ ও ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়ে দ্রুত সমঝোতায় পৌঁছাতে জোরালো চাপ দিচ্ছেন। মার্কিন পক্ষ ইসরাইলকে জানাবে যে হামাস “নির্মূলের” পরিকল্পনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখা যেতে পারে।

ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরাইলি জিম্মিদের মুক্তিকেই এখন অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন, যা হামাস ধ্বংসের পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিতবহ।

বিশ্লেষকরা মনে করছেন, গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ইসরাইলকে চুক্তির দিকে ঠেলে দিচ্ছে। তবে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরাইলের কৌশলগত লক্ষ্যের মধ্যে সমন্বয় ঘটানোই এখন বড় চ্যালেঞ্জ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top