১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরা লাবসায় বিনামুল্যে দিনব্যাপী চক্ষু পরিক্ষা শিবির অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে কৈখালী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লাবসা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই মানবিক কর্মসূচি।

এই চক্ষু শিবিরে এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি অনেক রোগীকে ছানি অপারেশনের জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে রেফার করা হয়।

চিকিৎসাসেবা পাওয়া রোগীরা জানান, অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসার খরচ ও সুযোগের অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। এ শিবির থেকে বিনামূল্যে সেবা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল (স্যার) তিনি এই দিনব্যাপী চক্ষু পরিক্ষার সেবক সেবিকা ও রোগীদের খোজ খবর নেন এবং পুরো ক্যাম্প পরিদর্শন করে বলেন, “আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই। কারো চোখের আলো ফিরিয়ে দিতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

চক্ষু শিবিরটির পরিচালনা করেন করেন গ্রামীণ চক্ষু চক্ষু হাসপাতালের মোঃ আরাফাত হোসেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর শহিদুর রহমান, লাবসার সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল আজাদী, যুব বিভাগ সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা।

স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী এবং স্থানীয় জামাত নেতাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিবিরটিকে সফল করেন। গ্রামীণ চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের সহযোগিতায় এ মহতী আয়োজন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top