নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদীতে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ জানান, শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। নৌপুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পাওয়া যায়। মুন্সীগঞ্জ পুলিশ রমনা থানায় করা জিডির সঙ্গে বিভুরঞ্জনের ছবি মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানায়।

উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

৭১ বছর বয়সি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকায় চাকরি করতেন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পক্ষ থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top