২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহিন সরকার, সমর্থন আবু বাকেরকে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী মহিন সরকার ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আবু বাকের মজুমদারের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিন সরকার বলেন, “আমি আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানাচ্ছি। তিনি জিতলে সেটাই মহিন সরকারের জয় হিসেবে গণ্য হবে। গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে কাঠামোগত সংস্কারের যে দাবি উঠেছে, আসন্ন ডাকসু নির্বাচন তার জন্য অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “যারা আমাকে সমর্থন করেন, তাদের জানাতে চাই—যেহেতু প্রার্থিতা বাতিলের সুযোগ নেই, তাই ব্যালট পেপারে আমার নাম থাকবে। তবে আপনারা আবু বাকের মজুমদারকে ভোট দেবেন। আমি তার পক্ষেই সমর্থন ঘোষণা করছি।”

প্রসঙ্গত, মহিন সরকার ছিলেন স্বাধীন ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের জিএস পদপ্রার্থী। অন্যদিকে আবু বাকের মজুমদার ‘বৈষম্যবিরোধী ছাত্র জোট’ থেকে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top