বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিনিধি:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি পদেও জয়ী হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এর আগে নির্বাচন কমিশনার বিসিবি পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুজন পরিচালক মনোনীত হয়েছেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয়):
ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল,
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর,
খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান,
বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন,
সিলেট বিভাগ থেকে রাহাত শামস,
রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান এবং
রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব):
এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন পরিচালক। তারা হলেন— ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান):
এই ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি):
এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top