২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হবে ২২ অক্টোবর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবারের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে ২২ অক্টোবর। ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস হলেও ২দিন পিছিয়ে ২২ অক্টোবর উদযাপন করা হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, এবারের বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২০ তারিখের পরিবর্তে ২২ অক্টোবর উদযাপন করা হবে। যথাযথ আড়ম্বরপূর্ণ ভাবেই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। ২০ তারিখে শ্যামাপূজা ও ছুটির দিন থাকায় এদিন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন না করার সিদ্ধান্ত হয়েছে।

উপাচার্য বলেন, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top